ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

ফেনীর সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে চার সন্তানের জননী ও দুই সন্তানের জনক দুই ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত সোনাগাজী পৌরসভার ৮নং ওয়ার্ডের হালিম ডাক্তার পুলের গোড়া নামক স্থানে এ নির্যাতন চলে। বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ তাদেরকে উদ্ধার করে। শুধু তাই নয়, ওই নারীর সঙ্গে তার স্বামীর বিয়ে ভাঙার ফরমান জারি করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ, এলাকাবাসী এবং নির্যাতিত নারী ও পুরুষ জানান, সোনাগাজী পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব চরগণেশ এলাকার নুর আলমের স্ত্রী কামরুন নাহার রুমার সঙ্গে দু:র্সম্পর্কের আত্মীয়তার সূত্রে চরচান্দিয়া ইউনিয়নের ভুঁইয়া বাজারসংলগ্ন এলাকার অলি মাঝি বাড়ির এরশাদউল্লাহ ওই নারীর বাড়িতে যান। রাত সাড়ে ১২টার দিকে আশপাশের লোকজন ছুটে এসে তাদেরকে শারীরিক নির্যাতন চালিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। দুপুরের দিকে ওই নারীর সঙ্গে তার স্বামীর বিয়ে ভাঙার ফরমান জারি করেন। এভাবে বিকাল চারটা পর্যন্ত তাদের ওপর চলে শারীরিক নির্যাতন। সাড়ে চারটার দিকে পুলিশ তাদেরকে উদ্ধার করেন। জানা গেছে ওই নারীর চারজন এবং ওই পুরুষের দুটি সন্তান রয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।