ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর।

এস এ মুরাদ, ফরিদপুর জেলা প্রতিনিধি,
আগস্ট ২২, ২০২৬ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে মাদকসংক্রান্ত বিরোধ ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় আহতদের উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশ। উত্তেজনার একপর্যায়ে হামলা চালিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।

​শুক্রবার (২১ আগস্ট) রাতে নর্থচ্যানেল ইউনিয়নের গোলজারমণ্ডলের ডাঙ্গী ও আক্কাচ আলীর মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মাদক সেবনের একটি ভিডিও ধারণ এবং তা কেন্দ্র করে টাকা দাবি করা নিয়ে দু’পক্ষের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার বিকেলে এক পক্ষ প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে কয়েকজনকে মারধর করে। এতে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

​পরবর্তীতে এর প্রতিশোধ নিতে অপর পক্ষের লোকজন দুই প্রবীণ ব্যক্তিকে বেধড়ক মারধর করে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ প্রবীণদের উদ্ধারের চেষ্টা করলে স্থানীয় একদল সশস্ত্র লোক পুলিশের ওপর চড়াও হয় এবং কাজে বাধা দেয়। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানের পর্দা ছিঁড়ে ফেলে এবং গাড়ির চাবি ছিনিয়ে নেয়।

​ঘটনার তীব্রতা বাড়লে পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মূলত মাদকসংক্রান্ত লেনদেন ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের গাড়ি ভাঙচুরের অপরাধে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

​বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত