পটুয়াখালীর কলাপাড়ায় নদীর তীর থেকে অজ্ঞাত (৩০) বছরের এক নারীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার বিকাল চারটায় উপজেলার লালুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের রাবনাবাদ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়। এসময় লাশের শরীরে শুধুমাত্র লাল রংয়ের একটি পাজামা পরিহিত ছিলো। তবে লাশটি নদী থেকে ভেসে এসেছে কিনা বা ওই নারীর কিভাবে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
পায়রা বন্দর নৌপুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্য উপস্থিত রয়েছে।
পিবিআই ও সিআইডি টিমের তদন্তের পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে।
Share this news as a Photo Card
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
