ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে এমপি রবিউল বাশারের বিভিন্ন কাজের উদ্বোধন ও সংবর্ধনা সভা

Link Copied!

 

আশাশুনি উজেলার বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার, নির্মান কাজের উদ্বোধন ও সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসাবে আলোচনা রাখেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২৩ আগস্ট) আশাশুনিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সকাল ১০টায় আশাশুনি ইঞ্জিন ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয় সংস্কার কাজ উদ্বোধন, বেলা ১১টায় আশাশুনি বাজারে নতুন নির্মাণাধীন কসাইখানার ফলক উন্মোচন করা হয়।
পরে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের ফলক উন্মোচন শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন এমপি হাফেজ রবিউল বাশার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংবর্ধিত অতিথি এমপি হাফেজ রবিউল বাশার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আরিফ, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা ও বিএনপি নেতা জাকির হোসেন প্রিন্স। বিকাল ৫টায় উপজেলার দরগাহপুর ইউনিয়নের কৃতি সন্তান ও ইসলামী ছাত্রশিবিরের ৫৭তম শহীদ আমানউল্লাহ আমানের মায়ের জানাজায় অংশ নেন এমপি রবিউল বাশার।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত