ফরিদপুর শহর থেকে প্রায় ১৫ কিঃমিঃ দূরে নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের, তালমার মোড়ে সরকারী ভাবে প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র সরকারী দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামার। প্রায় ১৫৫ একর জমির উপর ১৯৮৫/৮৬ সালে নির্মিত হয় এই প্রতিষ্ঠানটি। (খামারের উপ-পরিচালক মোঃ ইসমাইল হোসেন জানান, খামারের মূল উদ্দেশ্য ও কর্মকাণ্ড হলো গবাদি পশুর উন্নত জাত, ন্যায্য মৃল্যে খাটি দুধ সাধারণ জনগনের মাঝে বিতরন করা, উন্নত জাতের ঘাসের কাটিং, আগ্রহী খামারীদের মাঝে বিনা মূল্যে/স্বল্পমূল্যে বিতরন করা। আগ্রহী খামারী, এনজিও কর্মী, বেকার যুবক, ছাত্র ছাত্রীদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা। কৃত্রিম প্রজননের মাধ্যমে আশেপাশের খামারীদের গবাদি পশুর জাত উন্নয়নের
পরামর্শ দেওয়া এবং ব্যাক্তি/খামার পর্যায়ে দুগ্ধ খামার স্হাপনের উৎসাহ করা। তিনি আরো জানান এই প্রতিষ্ঠানে মোট ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করছে।
উপ পরিচালক ইসমাইল হোসেন কিছু সমস্যা উল্লেখ করে বলেন যা অতিদ্রুত সমাধান করা প্রয়োজন।তার মধ্যে রয়েছে পুর্নরায় প্রচীর নির্মান করা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, খামারের সংস্কার, বাস ভবন নির্মান, গুদাম ঘর নির্মান, খামারে বিদ্যুৎ লাইন অভ্যন্তরীন সহ ইত্যাদি।
তবে তালমার এলাকাবাসীরা জানান
বতর্মান উপ পরিচালক ইসমাইল হোসেন দক্ষতার সাথে খামার টি পরিচালনা করছে এবং এলাকার যে কোনো ব্যাক্তি পরামর্শের জন্য গেলে তাদের সু-পরামর্শ দিয়ে থাকেন। এলাকার কেউ কোন সমস্যায় পরলে তিনি তাদের সাধ্যমত সহযোগিতা করে থাকেন বলেও এলাকাবাসীরা জানান।

