ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট শাখার উদ্বোধন

নাঈমুর রহমান বার্তা সম্পাদক
আগস্ট ২৫, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর কলাপাড়ায় সিটি ব্যাংকের নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট)দুপুর ১২ ঘটিকায় উপজেলার পাখিমারা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি ব্যাংক পিএলসির হেড অব এজেন্ট ব্যাংকিং জনাব মো. মহিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং ডিভিশনের হেড অব চ্যানেল ডেভেলপমেন্ট জনাব চন্দন কুমার নাগ, ইউনিট হেড (কাস্টমার অনবোর্ডিং অ্যান্ড ট্রানজেকশন মনিটরিং ইউনিট) জনাব মোর্শেদ আবেদীন, বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জনাব জহির উদ্দিন খান, এরিয়া ম্যানেজার জনাব আব্দুল মোতালেব, রিলেশনশিপ অফিসার মো: মশিউর রহমান,এবং কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক নাঈমুর রহমান, শাহাবুদ্দিন শিহাব ,বিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের পাখিমারা বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী জনাব ইমরান হাওলাদার কে আনুষ্ঠানিকভাবে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুধু গ্রামীণ জনগণের আমানত সংগ্রহেই সীমাবদ্ধ নয়; ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক ও নারী উদ্যোক্তাদের ঋণ ও প্রশিক্ষণ সহায়তার মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও জানান, গ্রামীণ অঞ্চল থেকে সংগৃহীত আমানতের প্রায় তিন গুণ অর্থ ইতোমধ্যে ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে। পাশাপাশি নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যবসা সম্প্রসারণ এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সিটি ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থিত গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং, সঞ্চয়ের গুরুত্ব, ঋণ গ্রহণের সঠিক পদ্ধতি এবং ডিজিটাল লেনদেন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

প্রধান অতিথি আরও জানান, সিটি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বর্তমানে রেমিট্যান্স লোন, ব্যবসায়ী লোন এবং চাকরিজীবীদের সহজ শর্তে পারসোনাল লোন প্রদান করা হচ্ছে।

এছাড়া গ্রামীণ জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাংলা কিউআর (Bangla QR) চালু করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আর্থিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও আলোচনা আয়োজন করা হচ্ছে, যাতে নতুন প্রজন্ম ছোটবেলা থেকেই ব্যাংকিং ও অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হয়ে ওঠে।

বরিশাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার জনাব জহির উদ্দিন খান বলেন,পাখিমারা বাজারে নতুন এজেন্ট আউটলেটের উদ্বোধনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, সিটি ব্যাংক পিএলসি শুধু নগরকেন্দ্রিক ব্যাংক নয়; বরং দেশের প্রত্যন্ত অঞ্চলেও সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সারা দেশে বিস্তৃত শাখা, উপশাখা এবং এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে ব্যাংকটি টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাখিমারা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত