ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি উপজেলা ভূমি অফিসে কাজের অগ্রগতি হয়েছে

Link Copied!

 

আশাশুনি উপজেলা ভূমি অফিসে কাজের অগ্রগতি হওয়ায় ভোগান্তির দিন শেষ হতে চলেছে। কাজ করতে আসা মানুষের মধ্যে স্বস্তির প্রলেপ স্পষ্ট হতে চলেছে।
উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) না থাকায় দীর্ঘদিন উপজেলা নির্বাহী অফিসারগণ অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। উপজেলা নির্বাহী অফিসারের ন্যায় ব্যাপক দায়িত্ব কাঁধে থাকা ইউএনও’র পক্ষে স্বতন্ত্র- আইনের চর্চা ও আইন ব্যবহারে পরিচালিত প্রতিষ্ঠান উপজেলা ভূমি অফিসের মত গুরুত্ববহ প্রতিষ্ঠানের অতিরিক্ত দায়িত্ব পালনে যথাযথ সময় দেওয়া সম্ভব হয়না। কখনো কখনো অসম্ভব হয়ে ওঠে। সেবা পেতে আসা মানুষদেরকে ভোগান্তিতেও পড়তে হয় সংগত কারনে। দীর্ঘ সময়ের পর গত ১০ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন মিঠুন মৈত্র। মাত্র ২২ দিন দাপ্তরিক কাজকাম করেছেন। এই স্বল্প সময়ে তিনি অফিসের কাজে গতি ফিরিয়ে এনেছেন। পেন্ডিং ও নতুন কাজ নিস্পত্তি ও এগিয়ে নিতে তিনি পুরোদস্তর কর্মঠ হিসাবে পরিচয় দিয়েছেন।
অফিস সূত্রে জানাগেছে, গত একমাসে উপজেলা ভূমি অফিসে ২৩(৩) ধারা মতে করণিক ভুলের আবেদন পড়ে ৩০টি। চৌকস এসি (ল্যান্ড) মিঠুন মৈত্রের সুনিপুণ হস্তক্ষেপে নির্দিষ্ট সময় সম্পুর্ণ ভাবে নিস্পত্তি করা সম্ভব হয়েছে। গত জুন মাস পর্যন্ত ১৫০ ধারায় ৬৯টি মামলা জমা হয়েছিল এবং জুলাই মাসে নতুন করে ১৬টি মামলা হয়। ইতিমধ্যে ২৭টি মামলার নিস্পত্তি হয়ে গেছে। নামজারী মামলা তথা মিউটিশান এর নিয়ম হলো ২৮ দিনের মধ্যে নিস্পত্তি করতে হয়। এখানে কাজে কোন গাফিলতি করা হয়না। সর্বোচ্চ ২৫ দিনের মধ্যে মিউটিশান নিস্পত্তি করা হয়ে থাকে। গত অর্থ বছরে (২০২৫-২৬) ৯ হাজার ৬ শত ১০টি নামজারী মামলা নিস্পত্তি করা হয়েছে বলে জানাগেছে।
ভূমি উন্নয়ন কর আদায় হলে কেবল সরকারের রাজস্ব আদায় হয়ে থাকে তা নয়, বরং ভূমি অফিসের সেবার মান উন্নয়ন ঘটে থাকে। ভূমির মালিকানা স্বত্তের একটি পর্যায় পর্যন্ত নিস্পত্তি হয়ে থাকে। ২০২৫-২০২৬ অর্থ বছরে মালিকানা স্বত্ত কাগজে কলমে নিস্পত্তি পূর্বক রেকর্ড পরিমান ভূমি উন্নয়ন কর আদায় হয়েছে আশাশুনি উপজেলায়। এসময়ে ভূমি উন্নয়ন করের নির্দ্ধারিত দাবী ছিল ১ কোটি ৫৬ লক্ষ টাকা। তদস্থলে আদায় হয়েছে ১ কোটি ৯৩ লক্ষ টাকার ভূমি উন্নয়ন কর। আদায়ের শতকরা হার দাবীকে অতিক্রান্ত করে ১২৮% -এ উন্নীত করা সম্ভব হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত