ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

‎মোঃএনামুল হক ‎পঞ্চগড় জেলা প্রতিনিধি
আগস্ট ২৫, ২০২৬ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

‎​পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সর্বউত্তরের অন্যতম চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম একদিন বন্ধ থাকবে।

‎​মঙ্গলবার দুপুরে বন্দর সূত্রে জানা যায়,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি এবং বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ আগস্ট (বুধবার) এই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত থাকবে। তবে জরুরি সেবা ও দাপ্তরিক কাজের পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

‎​বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন , চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) ব্যবসায়ীদের সিদ্ধান্ত ও সরকারি ছুটির দিন হওয়ায় বুধবার সকাল থেকেই এই বন্দরে বাণিজ্য কার্যক্রম ও পণ্য পারাপার বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল থেকে স্বাভাবিক ভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।

‎বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিঃ ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় পোর্ট সংশ্লিষ্ট সকল বানিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে ।

‎বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেছ জানান সরকারি ছুটি থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত