ঢাকাশুক্রবার , ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ

কলাপাড়ায় দখল হয়ে যাওয়া খালের উচ্ছেদ অভিযান শুরু।

কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি:
মে ১৪, ২০২৬ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসি ল্যান্ডের নেতৃত্বে দখল হয়ে যাওয়া রহমতপুর খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে এতিমখানা কালভার্ট ও রহমতপুর অংশ থেকে যৌথভাবে এ উচ্ছেদ শুরু হয়। প্রথম দফায় চিহ্নিত ৭৮ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।

গত ফেব্রুয়ারি মাসে একাধিক গণমাধ্যমে রহমতপুর খাল দখল ও দূষণে ভরাট হয়ে গেছে, শিরোনামে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন প্রথম দফায় খালের ময়লা আবর্জনা অপসারণ করলেও আজ থেকে শুরু হয়েছে দখল হয়ে যাওয়া খালের জমি উদ্ধার অভিযান। এ জমিতে ৭৮ টি স্থাপনা নির্মাণ করেছে দখলদাররা।
দীর্ঘ বছর পর রহমতপুর খালের স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হওয়ায় খুশি পরিবেশকর্মীসহ পৌরবাসী। সকাল থেকে শতশত মানুষ প্রশাসনের উচ্ছেদ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, রহমতপুর খালে চিহ্নিত ৭৮ টি সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। স্থাপনা অপসারণ শেষে সরকারি নির্দেশনা অনুযায়ী খাল খনন শুরু হবে। এজন্য একটি প্রস্তাবনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
১২ মে ২০২৬

নিরাপদ ও সুশৃঙ্খল নৌ-চলাচল নিশ্চিত করতে কাজ করছে পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান মাসুদ ইকবাল।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া