পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ভারত থেকে বাংলাদেশে পানি আসা, এটা দীর্ঘদিনের একটা ট্রেন ছিলো, এ ব্যাপারে আমরা সজাগ ও সতর্ক আছি। ভারকেও চিন্তা করতে হবে পাশ্ববর্তী দেশ বাংলাদেশ, বন্ধু দেশ। বন্ধুত্বের সম্পর্কটা কতটুকু থাকা উচিত।
ভারতকেও চিন্তা করতে হবে। আমরা আশা করছি ভারত এ ব্যাপারে সজাগ থাকবে। ভারত বন্ধু প্রতীম দেশ হিসেবে সম্পর্ক বজায় রাখবে। বন্ধুত্বের সম্পর্কটা কতটুকু ইতিবাচক হওয়া উচিত। ভারত এ ব্যাপারে সর্বোচ্চ সজাগ থাকবে। বন্ধু প্রতিম দেশ হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখবে।এটাই আশা করি। কোন ধরনের আগ্রাসনের শিকার যেন না হতে পারে, সে ব্যাপারে আমরা আরো সজাগ থাকবো।
ভারত কোন সতর্কতা ছাড়া বাংলাদেশের দিকে পানি ছাড়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বুধবার দুপুরে ফেনীর পরশুরামের মির্জানগর ইউনিয়নের মুহুরী ব্রীজ এলাকায় মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিস্কাষন ও সেচ প্রকল্পের পূর্ণবাসন শীর্ষক প্রকল্প পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু, রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও ফেনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ নিস্কাষন ও সেচ প্রকল্পের পূর্ণবাসন জন্য প্রথম পর্যায়ে
১ হাজার ৫৪৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে সকালে ফেনী সার্কিট হাউজ পৌঁছালে জেলা প্রশাসক মনিরা হক ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ফুলেল শুভেচ্ছা জানান। এসময় স্থানীয় নেতাকর্মীরাও মন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর পরশুরামের মুরুরী নদীর বাঁধ নির্মানের বিষয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।

