ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

পায়রা বন্দরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।

Link Copied!

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। রবিবার বেলা ১১ টায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল সৈয়দ সাইফ- উল-ইসলাম।

এ সময় বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন কালে পায়রা বন্দর চেয়ারম্যান রিয়াল এডমিরাল সৈয়দ সাইফ- উল-ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব থেকে আমাদের উপকূলীয় অঞ্চল রক্ষা করা অতন্ত জরুরী। মাননীয় প্রধানমন্ত্রী পরিবেশ বান্ধব সবুজ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করেছে তা বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুধু বন্দর এলাকাকে সবুজায়িত করবে না,বরং প্রাকৃতিক ভাবে এই অঞ্চলের মাটির ক্ষয়রোধ দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
##

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।