পটুয়াখালীর দুমকীতে অবস্থিত ঐতিহ্যবাহী পাংগাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদরাসা’য় ২৬শে আগস্ট (বুধবার) ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সকাল ১০টা থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে ক্বিরাত, রচনা প্রতিযোগিতা ও বিষয়ভিত্তিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে বিশ্বনবী (সা.)-এর সুন্নাহ ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়ে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি, গভর্নিং বডি মোঃ ফেরদৌস আলম ও সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন সাঈদী , অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপকমোঃ আলী আশরাফ খান ও প্রভাষক ইংরেজি মোঃ আবদুল হাই । অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-কর্মচারী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন।

