বরগুনার আমতলীতে খাল খনন কর্মসূচি উদ্বৃত্ত ৩৭ লক্ষ৫০ হাজার ৫৪০ টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে প্রশংসায় ভাসছেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। আমতলী পি আই ও অফিস সূত্রে জানা গেছে, ” চলতি বছর আমতলী উপজেলা আর পাংগাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া দুই কিলোমিটার খাল এবং কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া ২ কিলোমিটার মোট ৪ কিলোমিটার খাল খননের জন্য মোট ১ কোটি ২৮ লক্ষ ২৮ হাজার ৮২ টাকা বরাদ্ধ দেয়া হয়। খাল খাল খনন শেষে উদ্বৃত্ত ৩৭ লক্ষ ৫০ হাজার ৫৪০ টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে। ইউ এন ও জানান, ” খাল খনন কর্মসূচির কাজ শেষ হলে উদ্বৃত্ত টাকা আমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিয়েছি।

