ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন।

বিশেষ প্রতিনিধি ফরিদপুর
আগস্ট ২৩, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

 

অসহায় ও গরীব এক মুসলিম পরিবারের মেয়ে কে মোবাইল এর মাধ্যমে প্রেমের অভিনয় করে হিন্দু বানিয়ে মন্দিরে নিয়ে বিয়ে করে ছিলো দাবি করে বলছে মেয়েটি। ফরিদপুরের রথখোলা এলাকার নিবাসী সুনিল রবি দাস এর ছেলে বরুণ রবি দাস। বিয়ের আগে মেয়েটির নাম ছিল সোহাগি আক্তার (বতর্মানে মৌ রবি দাস)। পিতা : ফারুক পেদা, মাতা: বিউটি বেগম। বিয়ের পৃর্বে মৌ রবি দাস কে নোটারী পাবলিক এর মাধ্যমে মর্ধান্তরের এফিডেভিট করানো হয়। যাহার রেজিঃনং: ১৭, তারিখ: ১০/১/০২৪ ইং এবং ঐ দিন মন্দিরে নিয়ে বিয়ে করে।এখন বিয়ের কথা ও স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে বলে এ বিষয়ে মৌ রবি দাস ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ১নংআমলী আদালতে বরুণ রবি দাসের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আদালত ওসি কোতোয়ালি কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করে। রবিবার দুপুরে রথখোলা বরুণ রবি দাসের বাড়িতে গিয়ে দেখা যায় মৌ রবি দাস স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছে। মৌ রবি দাস জানান, আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রায় এক বছর বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর-সংসার করেছে। আমার নিকট থেকে এ পযর্ন্ত প্রায় আট লক্ষ টাকার সোনা গহনা নিয়েছে। আমি মামলায় তাও উল্লেখ করেছি। মেয়েটি আরো জানায়, বরুন এর বাড়িতে স্ত্রীর দাবিতে আসায় বরুণের ভাই ও মা দু’জনে মিলে আমার উপর নির্যাতন করেছে। আমি কোন অবস্থাতে এ বাড়ি ছেড়ে যাবো না। বরুনের মা জানান, বরুণ ওকে নিয়ে ঘর সংসার করবে কি করবে না, তা বরুনের বিষয়। এ ব‍্যাপারে আমার কোন মতামত নেই ।
এ বিষয়ে বরুন জানান, আমি
একটি এনজিওতে চাকুরী করি। সোহাগী নামের মেয়েটি আমাকে ফাসিয়ে ব্ল্যাকমেইল করছে এবং আট লক্ষ টাকা দাবি করছে। ওর এফিডেভিট ভুয়া।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত