ঢাকাবুধবার , ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনি বাজারের স্থায়ী উন্নয়নে মতবিনিময় সভা

Link Copied!

আশাশুনি সদর বাজারের স্থায়ী উন্নয়ন কল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে বাজারের মাঝ বরাবর বটতলায় এ সভা অনুষ্ঠিত হয়।

বাজার কমিটির সভাপতি জাকির হোসেন প্রিন্সের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, বাজার কমিটির সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু, সহ সভাপতি বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান, ব্র্যাক আশাশুনি উপজেলা ব্রাঞ্চের শহিদুল ইসলাম, বারসিক উপজেলা সমন্বয়কারী আসাদুজ্জামান আসাদ, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউএনও শ্যামানন্দ কুন্ডু তার বক্তব্যে বলেন, আশাশুনি বাজার অনুন্নত হওয়ায় এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ সুবিধা বঞ্চিত হয়ে আসছে। বাজারটি বর্তমানে জেলা পরিষদের জায়গায় স্থানান্তরিত হয়েছে। বাজার কমিটির আবেদন ও জেলা প্রশাসক স্যারের পরামর্শ অনুযায়ী বর্তমান অবস্থিত জায়গা বাজারের জন্য ব্যবহারে প্রয়োজনীয় অনুমোদন ও বাজার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আমরা আগামী সপ্তাহে মাপজরিপ শেষে স্কেচ ম্যাপ তৈরি করে কাচা বাজার, মাছ বাজার, মাংসের বাজার ইত্যাদির জন্য চান্নি সেট নির্মান, প্রস্রাব পায়খানা ওয়াশ ব্লক নির্মান, মাটি ভরাট, সড়ক উন্নয়নের কাজের প্রস্তুতি নেওয়া হবে। ব্র্যাক তাদের প্রজেক্টের আওতায় বাজার উন্নয়নে মহিলাদের সুযোগ সুবিধাসহ কিছু আধুনিক কর্মসূচি গ্রহন করবে। তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, বাজার কমিটিসহ সকলের সহযোগিতা কামনা করেন।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
০২ জুন ২০২৬

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ২ হাজার ১১০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেফতার ২।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া