ঢাকাশনিবার , ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: ২ হাজার ১১০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেফতার ২।

Link Copied!

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয় পরিচালিত পৃথক দুইটি বিশেষ অভিযানে মোট ২ হাজার ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং অপর এক আসামি পলাতক রয়েছেন।

​মঙ্গলবার (২ জুন) জেলা কার্যালয়ের পৃথক টিম কোতোয়ালি থানার মধ্য আলিপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালনা করে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার মধ্য আলিপুর এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। এ সময় নাঈম মৃধা (২৭) নামের এক যুবককে আটক করে তল্লাশি করা হলে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক নাঈম ওই এলাকার বাসিন্দা।

​এরপর একই এলাকায় পরিচালিত দ্বিতীয় আরেকটি বড় অভিযানে শুকুরজান নেছা (৫৪) নামের এক নারীকে ২ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে এই অভিযানের বিষয়টি টের পেয়ে মো. হিরু শেখ (৩৫) নামের অপর এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

​ডিএনসি সূত্রে আরও জানা গেছে, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামি হিরু শেখকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ ও তরুণ সমাজকে মাদকের নীল দংশন থেকে রক্ষা করতে জেলাজুড়ে তাদের এই নিয়মিত ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও জোরালোভাবে চলমান থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।