ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

শ্রীউলায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

মাসব্যাপী গণসংযোগ অভিযান উপলক্ষে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) শ্রীউলা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রীউলা ইউনিয়ন আমীর মাওঃ লুৎফার রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ শাহিনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আমীর ও সদর ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার ও উপজেলা অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস।