আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক বদলী কমিটির সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও আমতলী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন ফকির।
সম্প্রতি উপজেলা প্রশাসনের এক সভায় তাকে এই কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। তিনি আমতলী প্রাথমিক শিক্ষক বদলী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমতলী উপজেলার সর্বস্তরের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক মহলে আনন্দের সৃষ্টি হয়েছে।
জালাল উদ্দিন ফকির দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। একজন সৎ, দক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি সবার কাছে পরিচিত।
এমন একজন যোগ্য ব্যক্তিকে কমিটির সদস্য নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় শিক্ষক সমাজ।
তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে আমতলী উপজেলার প্রাথমিক শিক্ষক বদলী কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।
