ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে “রয়েল ব্লু ওশান” প্রকল্পের ধারণা উপস্থাপন সভা অনুষ্ঠিত

এস এম নাসির মাহমুদ আমতলী (বরগুনা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

বরগুনার আমতলী তে রয়েল ব্লু ওশান প্রকল্পের ধারনা উপস্হাপন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শনিবার সকাল বেলা ১১ টায় আমতলী হোটেল সকাল সন্ধ্যা সম্মেলন কক্ষে “রয়েল ব্লু ওশান” প্রকল্পের বিষয়ে একটি ধারণাপত্র উপস্থাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রয়েল মেরিনা হোল্ডিংস পিএলসি-এর এই প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন প্রতিষ্ঠানের অ্যাডমিন অফিসার আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী, স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। উপস্থাপনায় প্রকল্পের গোল্ড ও প্লাটিনাম—দুই ধরনের প্যাকেজের মূল্য কাঠামো ও পেমেন্ট পদ্ধতি তুলে ধরা হয়।

উপস্থাপনা অনুযায়ী, গোল্ড প্যাকেজের আওতায় ২০ বর্গফুট এলাকা এবং প্লাটিনাম প্যাকেজের আওতায় ৪০ বর্গফুট এলাকা অন্তর্ভুক্ত থাকবে। উভয় প্যাকেজে বুকিং, ডাউন পেমেন্ট, মাসিক কিস্তি ও এককালীন পূর্ণ পরিশোধের সুযোগ রাখা হয়েছে। এছাড়া একাধিক প্যাকেজ ক্রয়ে বিশেষ অফারের কথাও জানানো হয়—৬টি গোল্ড প্যাকেজ ক্রয়ে একটি উমরাহ প্যাকেজ উপহার এবং ১২টি ক্রয়ে একটি অতিরিক্ত গোল্ড প্যাকেজ ফ্রি; অন্যদিকে ৬টি প্লাটিনাম প্যাকেজ ক্রয়ে একটি গোল্ড প্যাকেজ ফ্রি এবং ১২টি ক্রয়ে একটি অতিরিক্ত প্লাটিনাম প্যাকেজ ফ্রি দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা প্রকল্প সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং কর্তৃপক্ষ তার সন্তোষজনক উত্তর দেওয়ার চেষ্টা করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বিস্তারিত তথ্য গণমাধ্যম ও আগ্রহীদের সঙ্গে শেয়ার করা হবে।