ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

 

কলাপাড়ায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টিয়াখালী-ছোনাউডা  কাঁচা সড়কে অভিযান চালায় কলাপাড়া থানা পুলিশ। এসআই সুজন চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত অভিযানে বরগুনার আমতলী উপজেলার ইসলামপুর (পূজাখোলা) এলাকার আঃ রব প্যাদার ছেলে মো. মাহাবুব প্যাদা (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দখল থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাচনাপাড়া এলাকার সুগন্ধা রোডে অভিযান চালিয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার বসতঘর থেকে ৪৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ৮৮৫ টাকা উদ্ধার করা হয়।

এরপর ৮ সেপ্টেম্বর রাতে চাকামইয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চুঙ্গাপাশা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মো. বশার খান (৪৮)-কে গ্রেপ্তার করা হয়। তার বসতঘরের সামনের বারান্দা থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, পৃথক ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ ধারায় কলাপাড়া থানায় পৃথক মামলা করা হয়েছে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো নজরুল ইসলাম বলেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।