ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বড়দলে ঘরের দরজা ভেঙে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি

জি এম মুজিবুর রহমান, আশাশুনি সাতক্ষীরা
জুলাই ১০, ২০২৬ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

 

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা ভেঙে স্বর্ণালংকারসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক মৃত উজির আলী সরদারের মেয়ে রিজিয়া খাতুন জানান, তিনি সাতক্ষীরায় তার ভাইয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা ভাঙ্গা। ঘরের ভিতরে ঢুকে দেখেন তিনটা বাক্সের তালা ভেঙ্গে বাক্সের মধ্যে থাকা ৪ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের একজোড়া রুলি, জমি বিক্রয়ের নগদ টাকা, সৌর বিদ্যুতের ব্যাটারি, বিদেশি samsung অ্যান্ড্রয়েড মোবাইল, শাড়ি কাপড় ও অন্যান্য আসবাবপত্রসহ প্রায় ৭ লক্ষ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবে বলে জানান রিজিয়া খাতুন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত