ঢাকামঙ্গলবার , ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দশমিনায় ককটেল বিস্ফোরণ মামলায় আসামি গ্রেপ্তার

Link Copied!

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও জমি দখলচেষ্টার মামলার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল মৌজায় মো. ফজলুল হক কালু ১৯৮৭ সালের ২ ফেব্রুয়ারি সরকারের কাছ থেকে বন্দোবস্তের মাধ্যমে ২ একর ৫০ শতাংশ জমির মালিকানা লাভ করেন এবং দীর্ঘদিন ধরে সেখানে ভোগদখলে রয়েছেন।

 

 

অভিযোগে বলা হয়, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১টার দিকে মো. ইউনূস খলিফার নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল ওই জমি দখলের উদ্দেশ্যে সেখানে হামলা চালায়। এ সময় তারা নির্মাণাধীন একটি ঘরের সামনে ২-৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং পেট্রোল ঢেলে একটি নির্মাণাধীন ঘরে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ঘরে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করে ঘটনাস্থল ত্যাগ করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. ফজলুল হক কালু বাদী হয়ে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দশমিনা থানায় মো. ইউনূস খলিফাকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১ থেকে ১৫ জনের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেন।

দশমিনা থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, “মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে থানায় আনা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার দুপুরে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।