ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণে পৌরসভার চিরুনি অভিযান।

Link Copied!

​ফরিদপুর শহরকে যানজটমুক্ত করা এবং পথচারীদের চলাচলের পথ সুগম করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরণে মাঠে নেমেছে ফরিদপুর পৌরসভা। এরই অংশ হিসেবে আজ সোমবার (১০ আগস্ট) বিকেল ৩টা থেকে শহরের ব্যস্ততম এলাকাগুলোতে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়।

​অভিযানকালে শহরের জনতা ব্যাংকের মোড়, নিউমার্কেটের সামনে, চকবাজার, থানা রোড, মহাকালী পাঠশালার মোড়, বলাকা সুপার মার্কেটের সামনে এবং ময়রা পট্টিসহ আশপাশের মূল সড়ক ও ফুটপাত দখল করে রাখা একাধিক অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

​ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকিরের সরাসরি নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:(১)​ পৌর নির্বাহী কর্মকর্তা: তানজিলুর রহমান(২)​ভারপ্রাপ্ত কর্মকর্তা (কোতোয়ালি থানা): মাহমুদুল হাসান (৩​)সমাজ উন্নয়ন কর্মকর্তা: সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান (৪)​সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন): সৈয়দ মোহাম্মদ আশরাফ (৫)উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মো. শরিফুল ইসলাম (৬)​উপসহকারী প্রকৌশলী (সিভিল): লাইজিং হোসেন রাজু (৭)​সহকারী প্রকৌশলী: আশিকুর রহমানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​অভিযান শেষে পৌরসভা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয়, শহরের সৌন্দর্য রক্ষা ও সুশাসন নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে ফুটপাত বা সড়ক দখল করে পুনরায় কোনো অবৈধ স্থাপনা গড়ে তুললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দেওয়া হয়।

​পৌরসভার এই তাৎক্ষণিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের মতে, ধারাবাহিক উচ্ছেদ অভিযান বজায় থাকলে শহরের দীর্ঘদিনের যানজট নিরসন হবে এবং পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন।