“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে চুরি ডাকাতি মাদক সন্ত্রাস জঙ্গীবাদ যৌতুক ইভটিজিং মুক্ত সমাজ গড়তে সোনাগাজী মডেল থানা পুলিশ কর্তৃক সচেতনতা মূলক বিট পুলিশিং সভা বুধবার রাতে আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
আমিরাবাদ ইউনিয়ন বিট পুলিশিং সভাপতি মহি উদ্দিন মহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজল হক সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল হাশিম।
আইন শৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন ইউনিয়ন বিট অফিসার উপ-পরিদর্শক সাইদ নুর, সহকারি বিট অফিসার শাহাদাত হোসেন।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাপুর বাজারের ব্যবাসায়ী শেখ আনোয়ার, উপজেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির খুরশিদ আলম, উপজেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক আবদুল আউয়াল সজিব, সহ-সভাপতি মাইন উদ্দিন সাধারণ, বিএনপি নেতা হাজী আমির হোসেন, সাবেক ইউপি সদস্য নুর করিম, সোনাপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন আবুল হাশেম, সোনাপুর বাজারের ব্যবসায়ী জিয়া উদ্দিন রানা, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, সোনাপুর মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আস্রাফ আলী, ব্যাবসায়ী ও জামায়াত নেতা আবদুল্লাহ জাহেদ, ছাত্রদল নেতা মেহেদী হাসান মিরাজ প্রমূখ।

