ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ধর্ষণ মামলার আসামীসহ গ্রেফতার-৩

Link Copied!

 

আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ধর্ষণ মামলার আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (১০ আগস্ট) সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
উপজেলার ফকরাবাদ গ্রামে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামী ফকরাবাদ গ্রামের নরেন্দ্র নাথ মন্ডলের ছেলে পলাশ মন্ডলকে এসআই ফিরোজ আলম গ্রেফতার করেন।
পৃথক অভিযানে একই গ্রামের দেলোয়ার হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোকামখালী গ্রামের রফিকুল সরদারের ছেলে লিটন ও সাত্তার সরদারের ছেলে মাসুম বিল্লাহ।