ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী হত্যা মামলার একমাত্র আসামি গ্রেফতার

Link Copied!

ফেনীতে চাঞ্চল্যকর প্রবাসীর স্ত্রী কুলসুমা আক্তার কাজল হত্যা মামলার একমাত্র আসামি আরিফকে গ্রেফতার করেছে র‌্যাব।
 ফুলগাজী উপজেলার ধর্মপুর এলাকায় ঋণের টাকা পরিশোধ করতে দুঃসম্পর্কের কুয়েত প্রবাসী মামীর ঘরে ডাকাতি করতে গিয়েছিলো আরিফ। আরিফ ওই এলাকার রসুল আহমদের ছেলে।
ধস্তাধস্তির এক পর্যায় আরিফ তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। কুলসুমা আক্তার কাজলের ঘুঙ্গানির শব্দ শুনে ফজরের নামাজ পড়তে বের হওয়া প্রতিবেশীরা ওই বাড়িতে জড়ো হতে শুরু করে।
এক পর্যায়ে আরিফ ঘরের পেছনের দরজা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায।
 এ ঘটনার একমাত্র হত্যাকারী আরিফকে ৪৮ মধ্যে গ্রেফতার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা।  জিজ্ঞাসাবাদে আরিফ এমন তথ্য দিয়েছেন দাবি করে ক্যাম্পে সংবাদ সম্মেলনে ফেনীর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 উল্লেখ্য; ২৬ জুন দিবাগত রাতে টিনের ছাল কেটে ঘরে ঢুকে ওই গৃহবধূকে হত্যা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।