ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

নজর কাড়লেন অলংকার, চমকে দিলেন সিঁথি

Link Copied!

চলছে ফিফা বিশ্বকাপ। চারদিকে ফুটবলের উন্মাদনা। এর মধ্যে রোম্যান্টিক গান নিয়ে হাজির জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা। যে গানে নতুন মাত্রা যোগ করেছে মডেল-অভিনেত্রী অলংকার চৌধুরীর পারফরমেন্স।

মিউজিক ভিডিওতে অলংকার চৌধুরীর সঙ্গে রয়েছেন শিফাত আমিন শুভ। ভিডিওটি পরিচালনা, চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন চন্দন রায় চৌধুরী। উৎসবের আমেজ আর ভালোবাসার গল্পে নির্মিত গানটি ইতোমধ্যেই দর্শকদের নজর কাড়ছে।

অনুপম মিউজিকের কর্ণধার আনোয়ার হোসেন জানান, ইন্ডাস্ট্রিতে গান তৈরি ও প্রকাশের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। সেই ভাবনা থেকেই তারা নতুন নতুন গান ও ভিডিও প্রকাশের মেগা প্রজেক্ট হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে প্রকাশ হলো ‘বসন্তের কোকিল’।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।