ঢাকামঙ্গলবার , ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, আত্মহত্যার হুমকি।

Link Copied!

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে এক তরুণী (২৪) প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন। ভুক্তভোগী তরুণীর অভিযোগ—বিয়ের আশ্বাস দিয়ে অভিযুক্ত যুবক তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এখন সম্পর্ক অস্বীকার করছেন।

​মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার শাকপালদিয়া গ্রামের আকমল শেখের ছেলে জাসুদ শেখ ওরফে রুবেলের (৩০) বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, অনশনকারী তরুণী পার্শ্ববর্তী লস্করদিয়া ইউনিয়নের বারখাদিয়া গ্রামের শাহাদত সরদারের মেয়ে। তিনি এক সন্তানের জননী।

​ভুক্তভোগীর দাবি, প্রায় দুই বছর আগে জাসুদ শেখের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাসুদ তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু সম্প্রতি বিয়ের জন্য চাপ দিলে জাসুদ তা পুরোপুরি অস্বীকার করতে থাকেন।

​ভুক্তভোগী তরুণী আরও অভিযোগ করেন, “সম্পর্কের সুযোগ নিয়ে ধারণ করা কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন জাসুদ। এতে আমি চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। আজ (মঙ্গলবার) আমি তার বাড়িতে আসলে সে আমাকে চেনে না বলে দাবি করে এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।”

​কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “জাসুদ বিয়ের আশ্বাস দিয়ে আমার সব শেষ করেছে। এখন সে আমাকে অস্বীকার করছে। সে আমাকে বিয়ে না করলে আমি এই বাড়িতেই আত্মহত্যা করব। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে এক পা-ও নড়ব না।”

​এদিকে অভিযুক্ত জাসুদ শেখ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি ওই নারীকে চিনি না। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে এখানে পাঠিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই।”

​এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিকেল থেকেই উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিষয়টি সামাজিকভাবে সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।

​সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ওই তরুণী অভিযুক্ত যুবকের বাড়িতেই অবস্থান করছিলেন এবং এলাকায় উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় থানা পুলিশের নগরকান্দা থানার ওসি বলেছেন ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
০১ জুন ২০২৬

বাংলাদেশের অভিনয় ও সংগীতাঙ্গনের এক অনন্য নাম ফজলুর রহমান বাবু।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া