ঢাকাশনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির খাল থেকে মরদেহ উদ্ধার

Link Copied!

 

 

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিম বিলের খাল থেকে আব্দুর রহিম মালি (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত আব্দুর রহিম মালি আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে।
মৃত রহিম মালির জামাতা মহিউদ্দীন সরদার জানান, তার শ্বশুর আব্দুর রহিম মালি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে রাত্র ৮.৩০ টার দিকে বাড়ির উঠানে ঘোরাফেরা করছিলেন। সকলের অগোচরে তিনি বাড়ি থেকে বাইরে বের হয়ে আর ফিরে আসেননি। শুক্রবার সকাল ৬.৩০ টার দিকে বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিম বিলের খালে আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার বাড়িতে খবর দেয়।
খবর পেয়ে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এসময় তার চোখে ও মুখে আঘাতের চিহ্ন ছিল বলে জানা যায়।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান বলেন, এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পেরেছি আব্দুর রহিম মালি প্রায় ১৫ থেকে ২০ বছরের মত সময় ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। ধারনা করা হচ্ছে অসাবধানতাবশতঃ খালের পানিতে পড়ে গিয়ে তিনি আর উঠতে পারেননি। খালের পানিতে পড়ে থাকার কারণে কাঁকড়া বা অন্য জলজ প্রাণির আঘাতে তার চোখে ও মুখে সামান্য খতের সৃষ্টি হয়েছে। পরিবারের কারো অভিযোগ নাই। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরায় মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।