ঢাকাশুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন সভাপতি শামা ওবায়েদ।

এস এ মুরাদ, ফরিদপুর জেলা প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ তাকে এই মনোনয়ন প্রদান করেছে।

​সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ১৫ জুন ২০২৬ তারিখে অবমুক্ত হওয়া ওই সরকারি স্মারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপির নাম উল্লেখ করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সভাপতির দায়িত্ব পালনের জন্য তাকে এই মনোনয়ন প্রদান করা হলো। সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার উন্নয়ন, হাসপাতালের সামগ্রিক কার্যক্রম তদারকি এবং জনসেবার মানোন্নয়নে এই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ফরিদপুরের বিভিন্ন মহলে ব্যাপক সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন নাগরিক সমাজ আশা প্রকাশ করছেন যে, তার সুদূরপ্রসারী নেতৃত্ব ও দিকনির্দেশনায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা ও সেবার মান আরও উন্নত হবে। এর ফলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের রোগীরা আগের চেয়ে আরও সহজে ও কার্যকরভাবে উন্নত স্বাস্থ্যসেবা লাভ করতে পারবেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।