ঢাকাশনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ১৯, ২০২৬ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর দুমকিতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে কয়েক হাজার ব্রাজিল সমর্থকের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সরকারি জনতা কলেজ মাঠ থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়।

হলুদ জার্সি পরিহিত সমর্থকেরা ব্রাজিলের পতাকা ও বাঁশি নিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। শোভাযাত্রাটি একটি পিকআপ ভ্যানে ব্যানারসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে গিয়ে পুনরায় একই স্থানে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া আকাশ ও অ্যাডভোকেট রিফাত জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ ও শহরের ফুটবলপ্রেমীদের মাঝে বিশ্বকাপের আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দিতেই তাদের এই আয়োজন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: সাইফুল মৃধা বলেন, “বিশ্বকাপ ফুটবল ঘিরে তরুণদের এই আবেগ ও সমর্থন সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়, যা অত্যন্ত ইতিবাচক।”

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।