ঢাকাবৃহস্পতিবার , ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় নির্মিত দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্র নানা প্রতিশ্রুতি ভঙ্গর প্রতিবাদে মানববন্ধন।

কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
মে ২৪, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের নানা প্রতিশ্রুতি ভঙ্গ ও সড়ক বন্ধ কের জনভোগান্তি সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা এগারোটায় পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম গেট প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ কলাপাড়া পৌর শাখার সাধারন সম্পাদক রবিউল আউয়াল অন্তর, ক্ষতিগ্রস্থ পরিবারের বাচ্চু মৃধা, কলি বেগম ও মেহেদী হাসান।

বক্তারা বলেন, এই বিদ্যুত কেন্দ্র দুটি নির্মানের সময় স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরি প্রদান ও এলাকার রাস্তাঘাট নির্মানসহ নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়নের পরিবর্তে ক্ষতি করেছে। সম্প্রতি পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র কতৃপক্ষ গেট তৈরী করে বন্ধ করে দিয়েছে মরিচবুনিয়া, গন্ডামারি ও নিশানবাড়িয়া গ্রামের চলাচলের রাস্তা। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছে ৬ হাজার মানুষ। দ্রুত সময়ের মধ্যে সাধারন মানুষের চলাচলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।