ঢাকামঙ্গলবার , ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্য হাঁসের বাচ্চা বিতরন করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচি বরগুনা রিজিওনের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তির আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ পরবর্তী ৩০জন প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেকে ২০টি করে উন্নত জাতের হাঁস বাচ্চা বিনামূল্যে প্রদান করা হয়। পটুয়াখালীর কলাপাড়া ব্র্যাক অফিসে বুধবার দুপুরে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর -মোঃ নেফাজ উদ্দিন, ব্র্যাক মাইকোফাইন্যান্স (দাবি+)কর্মসূচির, এরিয়া ম্যানেজার -মীর সোহেল, ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স( দাবি+)কর্মসূচির শাখা ব্যবস্থাপক- এম এ হান্নান, বর্গা চাষী উন্নয়ন কর্মসূচির শাখা ব্যবস্থাপক-শিব শংকর বিশ্বাস, এক্সটেনশন অফিসার (কৃষি ও বীমা ইউনিট)মোঃ আকাশ আলী সহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তারা।

 

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স(দাবি+)কর্মসূচির শাখা ব্যবস্থাপক- এম এ হান্নান জানান, প্রতিবন্ধী ব্যক্তি পরিবার বা সমাজের বোঝা নয়, তারা বাড়িতে হাঁস পালনের মাধ্যমে পরিবারের আয়ের সহযোগিতা করবে, সেজন্য আয় বৃদ্ধি মূলক প্রশিক্ষণ পরবর্তী হাঁস বাচ্চা প্রদান করা হয়। প্রতিবন্ধী ব্যক্তি সমাজের বোঝা না হয়ে একজন উদ্যোক্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।