ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকীতে উপজেলা যুবদলের নতুন কমিটিকে পাংগাসিয়া ইউনিয়ন যুবদলের শুভেচ্ছা ও আনন্দ

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর দুমকী উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে পাংগাসিয়া ইউনিয়ন যুবদল। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লেবুখালী পাগলার মোড়ে (ইউনিভার্সিটি স্কয়ার) এলাকায় এ উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ফুলেল শুভেচ্ছা প্রকাশ করেন।‌ নবগঠিত দুমকী উপজেলা যুবদলের আংশিক কমিটিতে মনোনীত নেতৃবৃন্দ হলেনসভাপতি জাকির আলম মিলন,সাধারণ সম্পাদক মো. জহিদুল ইসলাম রুবেল,সাংগঠনিক সম্পাদক মো. কালাশ তালুকদার সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে পাংগাসিয়া ইউনিয়ন যুবদল নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের মাধ্যমে দুমকীতে শহীদ জিয়ার আদর্শের যুবদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। নতুন এই নেতৃত্ব দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আগামী দিনের যেকোনো আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তারা।

উক্ত আনন্দ শোভাযাত্রা ও সমাবেশে পাংগাসিয়া ইউনিয়ন যুবদল নেতা নয়ন তালুকদার, আবু সালেহ, বেল্লাল মোল্লা, মুন্না বিশ্বাস, মিলন সিকদার, খোকন ফরাজি ও রবিউলসহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।