ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে বাড়ছে ডেঙ্গু, সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে ঘরে ফিরছেন রোগীরা

দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর দুমকীতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও দ্রুত চিকিৎসাসেবায় মিলছে স্বস্তি। দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ভর্তি হওয়া ১৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বর ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসা রোগীদের দ্রুত ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসাধীন রোগী মো. আ. রশিদের স্বজন জানান, শুরুতে আতঙ্ক থাকলেও সঠিক চিকিৎসায় রোগী এখন অনেকটাই সুস্থ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল ইসলাম শাহীন জানান, হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট ও ওষুধের মজুত রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলে দেওয়া ও জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।