ফেনীতে ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে দাগনভূঁইয়া জায়লস্কর দরবারে খাজা বারাহীগুনি দরবার শরীফ
আনন্দ মিছিল বের করেছে । শুক্রবার ( ২৮ আগস্ট) সকালে মিছিলটি দরবার শরীফের চেরাগ -ই-চিশতী মঞ্জিল থেকে শুরু হয়ে সিলোনিয়া বাজার সহ ফেনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে গিয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিশেষ প্রার্থনা করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন দরবার শরীফের শাহজাদা ডা. শেখ মোহাম্মদ আকরামুল হক চিশতী। আলোচনা করেন শাহজাদা শেখ মোহাম্মদ মাসুদুল হক চিশতী। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরবারের পীর অধ্যাপক শেখ মোহাম্মদ আসরারুল হক চিশতী। বিভিন্ন ধর্মীয় লেখা প্লেকার্ড, পেস্টুন নিয়ে নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রেসালাত ইয়া রাসালুল্লাহ ( সা.) শ্লোগান দিয়ে মিছিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহণ করেন।

