ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে মসজিদ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ
আগস্ট ২৮, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালীর দুমকি উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি বায়তুল মামুন জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ সায়েম (২০) রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা নামার পর মসজিদের নিজ কক্ষ থেকে তার লাশ পাওয়া যায়। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের আব্দুল জব্বার মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় হলে মুসল্লি মোঃ ইউসুফ হাওলাদার মসজিদে এসে প্রথম সায়েমের ঘরে যান এবং সেখানে রহস্যজনক অবস্থায় তাকে দেখতে পান। পরবর্তীতে তিনি অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। নিহতের নিজ কক্ষের সিলিং ফ্যানের হুকের সাথে একটি চিকন প্লাস্টিকের রশি ঝুলতে দেখা যায় এবং সায়েমের গলায় ফাঁসের স্পষ্ট দাগ রয়েছে।
নিহতের ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম উদ্দিন জানান, সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

ময়নাতদন্তের (পোস্টমর্টেম) জন্য লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বের করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত