ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে ইসলামি আন্দোলনের কমিটি গঠন ফরহাদ সভাপতি, হিজবুল্লাহ সেক্রেটারি

জাবেদ হোসাইন মামুন, ফেনী প্রতিনিধি
আগস্ট ২৮, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

 

ফেনীর সোনাগাজীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোনাগাজী পৌর অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভোটাভুটির মাধ্যমে মুফতি আবদুর রহমান ফরহাদ কে সভাপতি ও হাফেজ হিজবুল্লাহ কে সেক্রেটারি নির্বাচিত করা হয়।

উপজেলা সভাপতি মাও. নূরুল হক বিন জিয়াউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ হিজবুল্লাহর পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আলী আশ্রাফ আকন।

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা ইসলামি আন্দোলনের সভাপতি প্রিন্সিপাল মাও.নুরুল করীম, সেক্রেটারি আলহাজ্ব একরামুল হক ভূঞা, উপজেলা উপদেষ্টা মাও. আহমদুল হাসান মাসুদ, ফেনী জেলা আইম্মা পরিষদের সভাপতি মাও. আবদুর রাজ্জাক, উপজেলা সভাপতি মাও. আহসান উল্যাহ কাসেমি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ইসলামি আন্দোলনের প্রার্থী সাইফ উদ্দিন শিপন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা যুগ্ম সেক্রেটারি মুফতি আবদুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মুফতি হাবিবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের সোনাগাজী উপজেলা সেক্রেটারি মাও. হেদায়েতুল ইসলাম ও জেলা ইসলামি ছাত্র নেতা বায়জিদ হোসেন প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।এই সাইটটি তথ্য মন্ত্রণালয়ের আবেদনকৃত