আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দু’টি মিষ্টির দোকান ও একটি তেল মিলকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বিএসটিআই খুলনা, মেট্রোলজি (ভৌত) এর পরীক্ষক রহিজ আহমেদের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বুধহাটা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেয়ারী ও সাতক্ষীরা যাদব ঘোষ ডেয়ারী দই ঘরকে ওজন ও পরিমাপ দন্ড আইন ২০০৮ এর ২৪/১ ধারায় ২০০০ টাকা করে ৪০০০ টাকা এবং ভাই ভাই ওয়েল মিল প্রোঃ উদয় সাধুকে একই ধারায় ৫০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন মুদি দোকান, মাছ ও মাংসের দোকানে অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়।

