ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের নিয়ে মতবিনিময় ও সমন্বয় সভা

Link Copied!

 

আশাশুনিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশ গ্রহনে মতবিনিময় ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১.৩০ টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাকিম। সভায় অন্যদের মধ্যে আলোচনা রাখেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ আলম, মাসুম বিল্লাহ ও আশিকুজ্জামান। সভায় নজরুর বর্ষ উদযাপন, এফএলএন সংক্রান্ত, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন, বৃক্ষরোপণ অভিযান, নতুন কুঁড়ি স্পোর্টস, শিক্ষক বদলী, স্লিপ, হোম ভিজিট, মা সমাবেশ, উঠান বৈঠক, প্রধান শিক্ষক কর্তৃক পাঠ পর্যবেক্ষণ, একাডেমীক কার্যক্রম, দৈনিক সমাবেশ ও পিটি, এসএমসি পুনঃগঠন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা, কাবিং কার্যক্রম সম্প্রসারণ, আইপিইএমআইএস আপড্রেট, মাঠ ব্যবহার উপযোগিকরণ, শিক্ষার্থী হাজিরা, পরিস্কার পরিচ্ছন্নতা, নৈমিত্তিক ছুটি, রিপোর্ট বা তথ্য প্রেরন বিষয়ের উপর আলোচনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।