ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীর সোনাগাজীতে স্কুল শিক্ষার্থী ও তার প্রেমিককে আটক করে মারধরের ভিডিও ভাইরাল

Link Copied!

 

ফেনীর সোনাগাজীতে এক স্কুল শিক্ষার্থী ও তার কথিত প্রেমিককে আটক করে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর এলাকায় চলতি বছরের জানুয়ারি মাসে।

ভিডিওতে ওই ছাত্রীকে একজন স্কুল শিক্ষককের মেয়ে দাবি করা হলেও ওই শিক্ষক দাবি করেছেন মেয়েটি তার নয়। তাকে সামাজিকভাবে হেয় করার জন্যই এমন একটি ভিডিও করে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং পাল্টাপাল্টি অভিযোগ সূত্রে জানা গেছে, মতিগঞ্জ ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী তার প্রেমিক মিরাজ সহ মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর গ্রামের একটি টিনশেডের ঘরে একান্তে সময় কাটাচ্ছিলেন।

এসময় মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর এলাকার অয়ন, রিহান ও মেহেদী মিলে প্রেমিক ও স্কুল ছাত্রীকে আটক করে মাধর করেন। এসময় রিহান ভিডিও ধারণ করেন। পরে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে ছেড়ে দেন। কথিত প্রেমিকের নাম মিরাজ।

সে এলাকায় বখাটে মিরাজ হিসেবে পরিচিত। সে একাধিক মেয়ের সঙ্গে প্রেম করতো। একাধিক মেয়ে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে যেত। এসব ঘটনায় ক্ষু্দ্ধ হয়ে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে অয়ন, রিহান ও মেহেদী প্রেমিক মিরাজের কাছে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত না চাঁদা না পেয়ে সম্প্রতি অয়ন ভিডিওটি টিকটকের মাধ্যমে ফেসবুকে ছেড়ে দেন। এতে ভিডওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে নাম আসা বাবুল স্যার নামের ওই স্কুল শিক্ষক ওই মেয়েটি তার নয় দাবি করেন। তাকে সামাজিকভাবে হেয় করার জন্য ভিডিও ছেড়েছে দাবি করে গত ১৫ আগস্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে।

মতিগঞ্জ আরএমহাট কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি তার স্কুলের সামনের ঘটনা বলা হলেও মূলত ঘটনাটি ৭-৮মাস আগে মতিগঞ্জ ইউনিয়নের জিৎপুর এলাকায় ঘটেছে।

যে ছাত্রীকে ভিডিওতে মারধর করতে দেখা যাচ্ছে, সেই ছাত্রী আমার বিদ্যালয়ের শিক্ষার্থী নয়। এছাড়া আমার এক সহকর্মীর মেযে দাবি করা হলেও তার মেয়ে নয়। তবে এঘটনা যারাই করুক তাদের শাস্তি হওয়া উচিৎ। সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, ঘটনাটি ৭-৮মাস আগে ঘটেছে।

সম্প্রতি ভিডিওটি ভাইরাল হওয়ার পর অয়ন, রিহান ও মেহেদী গা ঢাকা দিয়েছে। এদিকে বাবুল নামে একজন স্কুল শিক্ষক ভিডিওতে প্রচারিত মেয়ে তার নয় দাবি করে থানায় একটি জিডি করেছেন। পুলিশ বখাটেদের ধরতে তৎপর রয়েছে।