ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কাজের আশায় সুনামগঞ্জ থেকে ফেনী এসে সর্বস্ব হারালেন ৩ দিনমজুর

Link Copied!

 

জীবিকার তাগিদে সুনামগঞ্জের জামালগঞ্জ থেকে ফেনীর ছাগলনাইয়ায় এসেছিলেন তিন দিনমজুর। কৃষিকাজ দেওয়ার কথা বলে তাদের একটি বাড়িতে নিয়ে অচেতন করে টাকা ও মোবাইল ফোন লুটে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
শনিবার (১৫ আগস্ট) সকালে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তিন শ্রমিককে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

অসুস্থ শ্রমিকরা হলেন- জামালগঞ্জ উপজেলার তরিকুলের ছেলে মো. রিসেল মিয়া, আব্দুর রউফের ছেলে মো. আক্তার হোসেন এবং মৃত শহীদুল্লার ছেলে কোরবান আলী।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, সকালে তিন শ্রমিক ছাগলনাইয়া বাজারে কাজের অপেক্ষায় ছিলেন। এ সময় কৃষিকাজে শ্রমিক নেওয়ার কথা বলে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কাজ ও মজুরির আশ্বাস দিয়ে তাদের জঙ্গলমিয়া গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ রয়েছে, সেখানে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খাওয়ানোর পর একে একে তিনজন অচেতন হয়ে পড়েন। এ সুযোগে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

পরে স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসাধীন তিন শ্রমিকের অবস্থার উন্নতি হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দূর জেলা থেকে কাজের সন্ধানে আসা শ্রমিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের বলেন, “এই অপরাধের সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”