ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় বরফ সংকট।। ইলিশ শিকারে যেতে পারছে না জেলেরা

পটুয়াখালী
August 10, 2026 4:57 pm
Link Copied!

 

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুত বিভ্রাটের কারনে বরফ সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক ট্রলারের জেলেরা সাগরে ইলিশ শিকারে যেতে পারছে না।
বরফ সংকট চরম আকার ধারন করায় ১৫০ টাকার ক্যান বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়।
স্থানীয়ভাবে উৎপাদন কম হওয়ায় মৎস্য আড়ৎদার খুলনা,বরিশাল,পটুয়াখালী থেকে বরফ আমদানী করছেন।
জানা গেছে, গত দু’সপ্তাহ ধরে উপজেলায় বিদ্যুত বিভ্রাট চরম আকার ধারন করায় উপজেলার অন্ততঃ ২০টি বরফ মিলে কাংখিত কোন বরফ উৎপাদন করতে পারছে না মিল মালিকরা। এতে ১৫০ টাকা ক্যানের বরফ বিক্রি হচ্ছে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা মূল্যে তাও মেলানো দুস্কর হয়ে পড়েছে।
ফলে অনেক জেলেরা বরফের অভাবে সমুদ্রে যেতে পারছে না।
এতে অতিরিক্ত মূল্যে তারা খুলনা,বরিশাল, সহ বিভিন্ন স্থান থেকে বরফ সংগ্রহ করছেন।

মহিপুর রিফাত মৎস্য ফিসের মালিক মো.গোলাম মোস্তফা জানান, মৎস্যবন্দর আলীপুর,মহিপুর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্ততঃ তিন শতাধিক মৎস্য আড়ৎ রয়েছে। এতে প্রতিদিন পাঁচ হাজার ক্যান বরফের প্রয়োজন। বর্তমানে বিদ্যুত বিভ্রাটের কারনে ৪০০ থেকে ৫০০ ক্যান বরফ তৈরী হচ্ছে না। এ সংকটের কারনে অনেক ট্রলারের জেলেরা সাগরে যেতে পারছে না। অনেকে অল্প পরিমান বরফ নিয়েও সাগরে গিয়ে পড়েছে বিপাকে। তাদের অনেকের মাছ পচঁন ঠেকাতে পারেনি ।
এ ব্যাপারে চট্রগ্রামে বাঁশখালী এলাকার জেলে জলিল মিয়া জানান, অল্পকিছু বরফ নিয়ে সাগরে গিয়ে সমস্যায় পড়েছেন তিনি। তার শিকার করা সকল ইলিশে বরফ না দিতে পাড়ায় অন্ততঃ ৫০ হাজার টাকার পঁচা ইলিশ সাগরে ফেলে দিতে বাধ্য হয়েছেন। তিনি বিদ্যুত বিভ্রাটির হাত থেকে পরিত্রান পেতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া পল্লীবিদ্যুতের ডিজিএম আবদুর রহমানের মোবাইল ফোনে কল করলে তিনি তা রিসিফ করেনি।