ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের কানাইপুরে ভয়াবহ আগুনে ২ দোকান ভস্মীভূত, ক্ষয়ক্ষতি ৮০ লাখ টাকা।

Link Copied!

ফরিদপুর কোতোয়ালি থানাধীন কানাইপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

​সোমবার (১০ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে কানাইপুর হাইস্কুল সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ১১টার দিকে বাজারের কামরুল হাসানের লেপ-তোষকের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্র শিখা চতুর্দিক ছড়িয়ে পড়ে এবং পাশের লিটন দাসের ফসলি বীজ ও কীটনাশকের দোকানকে গ্রাস করে।

​খবর পেয়ে কোতোয়ালি ও মধুখালী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এবং কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় এক ঘণ্টার প্রাণপণ চেষ্টায় সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

​প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে লেপ-তোষক এবং বিপুল পরিমাণ বীজ ও কীটনাশকসহ দুটি দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে।