ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদপুরের মধুখালী উপজেলার কৃতি সন্তান ডা. মোস্তফা আরিফ।
চিকিৎসা ও শিক্ষকতা পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তি মধুখালীবাসীর জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে। এই অর্জনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করে বলেন, নতুন এ দায়িত্বে ডা. মোস্তফা আরিফ তাঁর মেধা, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং দেশের জন্য দক্ষ ভবিষ্যৎ চিকিৎসক তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কর্মজীবনের এই নতুন ও সফল অধ্যায়ে ডা. মোস্তফা আরিফের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন মধুখালীবাসীসহ তাঁর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনরা।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।