ঢাকাশনিবার , ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য  পরিচর্যা বিষয়ক কর্মশালা

Link Copied!

 

বরগুনার আমলেীতে ইসপাহানি  ইসলামিয়া  চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল ,আমতলী  আই সার্জারি সেন্টারের আয়োজনে এবং দি ফ্রেড  হলোজ ফাউন্ডেশনের সহযোগিতায়, কমিউনিটি লিডার এব্ং প্রান্তিক লিডার ও প্রান্তিক নারী – পুরুষ নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় । কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ,আমতলী  আই সেন্টারের কনসালট্যান্ট ইন চার্জ ডা: খান এ সায়েম ।  কর্মশালায় উপস্থিত ছিলেন , আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম, এন,এস,এস,এর নির্বাহী পরিচালক অ্যাড, শাহাবুদ্দিন পানন্না , আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম , সাংবাদিক জাকির হোসেন , প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোসা: বেবী নাজনীন ,আউটরিচ ম্যানেজার মো: সাইফুল ইসলাম , প্রধান শিক্ষক মো: শাহ আলম কবির ,মোয়জ্জেম হোসেন ,  গাজী গোলাম ফারুক , মাহাবুবুর রহমান, আওলাদ হোসেন (প্রমুখ) । দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন বরিশাল ভিশন :২০৩০ ইনক্লসিভ অ্যান্ড এলিমিনেশন অব ক্যাটারাক্ট  ব্যাকলক প্রজেক্ট এর আওতায় বরগুনা জেলাকে ছানিমুক্ত করার লক্ষ্যে কার্য্ক্রম চলমান রয়েছে। ইসপাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট আমতলী আই সেন্টরের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যেগের মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মানসম্মত  ও সহজলভ্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে কর্মশালায় জানানো হয় ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।