ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

ফাহাদ, নারায়ণগঞ্জ
জুন ৫, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল, “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”।

শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ওমর ফারুকের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, নিউটাউন থেকে মেঘনা পাওয়ার হাউজ সড়কের বিভিন্ন ফাঁকা ও পরিত্যক্ত স্থানে ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়। এ সময় তিনি নিজ উদ্যোগে প্রায় ১০০টি বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন।

ওমর ফারুক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে ও পরিত্যক্ত জায়গায় গাছ লাগানোর এ উদ্যোগ পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্যও এটি উপকারী হবে বলে তারা আশা প্রকাশ করেন।