ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর সরদারপাড়া এলাকার নিজ বসতঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।…
প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার আমতলী উপজেলা পরিষদ চত্বরে একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন ও…
হবিগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত শুক্রবার (১২ জুন) রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের পৃথক দল বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়। অভিযানে মাদক ব্যবসায়ী, আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য এবং সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড়বহুলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ ইমরান মিয়া ওরফে হৃদয় (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইমরান ওই গ্রামের মৃত শাদত আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, সদর থানার একটি ডাকাতি মামলার তদন্তের সূত্র ধরে পাঁচপাড়িয়া (পীরের বাড়ি) এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সদস্য মো. শাফি উদ্দিন ওরফে জাহিরকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। জাহির ওই এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। পৃথক আরেকটি অভিযানে সদর থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও সংঘর্ষ মামলার এজাহারভুক্ত আসামি রিদয় মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়। সে বাতাসর গ্রামের মৃত নূরুজ মিয়ার ছেলে। এছাড়া বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন— নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মৃত কুদরত উল্লার ছেলে মোঃ খলিল উল্লা (৪৪) এবং রাজনগর কবরস্থান রোড এলাকার ছফি মিয়ার ছেলে নজির মিয়া। এছাড়াও অভিযানে সন্দেহভাজন হিসেবে পুলিশ আইনের ৩৪ ধারায় আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— যশের আন্দা এলাকার আব্দুর রহিম ওহাব (২৪), একই এলাকার উজ্জ্বল মিয়া (৩২) এবং শায়েস্তানগর পুল রবিদাস পাড়ার কৃষ্ণ রবিদাস (২৫)। হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে পুলিশের এমন নিয়মিত অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গাজীপুরের মালেকবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে। শনিবার সকাল ১০টা ৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুনের…
সন্তান, অর্থ বা শ্বশুরবাড়ির বিষয় নিয়ে প্রায় সব দম্পতির মধ্যেই মতবিরোধ দেখা দেয়। তবে গবেষকদের মতে, সুখী দম্পতিদের অন্যদের থেকে আলাদা করে তাদের ঝগড়ার বিষয় নয়, বরং সমস্যার সমাধানে নেওয়া…
প্রস্তাবিত বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রতি উপজেলায় আট থেকে ১০ হাজার কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। শনিবার…
রাজধানীর শাহবাগে মেট্রোরেল স্টেশন লাইনের ওপর একটি বিড়াল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৫০ মিনিটে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পুরো রুটে…
পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন…
এক মাসের ব্যবধানে একের পর এক হত্যাকাণ্ড। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া, দিনদুপুরে গুলি, কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, মাদক নিয়ে বিরোধে খুন- এসব ঘটনায় নোয়াখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা…
দীর্ঘদিন ধরে ক্যান্সারের মরণব্যাধির সাথে লড়াই করছিলেন ষাটোর্ধ্ব ইউনুছ শেখ। শারীরিক ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে শেষমেশ বিষপানের পথ বেছে নিলেন এই বৃদ্ধ। শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে…