ঢাকাশনিবার , ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. পর্যটন
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. লিড নিউজ
আজকের সর্বশেষ সবখবর

​ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধের বিষপানে আত্মহত্যা: ফরিদপুরে শোকের ছায়া।

এস এ মুরাদ, ফরিদপুর জেলা প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে ক্যান্সারের মরণব্যাধির সাথে লড়াই করছিলেন ষাটোর্ধ্ব ইউনুছ শেখ। শারীরিক ও মানসিক যন্ত্রণা সইতে না পেরে শেষমেশ বিষপানের পথ বেছে নিলেন এই বৃদ্ধ।

​শুক্রবার (১২ জুন) সকাল ৭টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইসাইল গ্রামে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

​মৃত মো. ইউনুছ শেখ (৬০) ওই গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়:

ইউনুছ শেখ দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। রোগজনিত তীব্র শারীরিক যন্ত্রণার কারণে তিনি দীর্ঘদিন ধরে চরম মানসিক অবসাদে ভুগছিলেন। আজ শুক্রবার সকালে পরিবারের সবার অজান্তে নিজ শয়নকক্ষে তিনি ঘাস মারার বিষ পান করেন। বিষক্রিয়া শুরু হলে তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলাকালীনই নিজ গৃহেই তার মৃত্যু হয়।

​দীর্ঘদিন অসুস্থ থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আজ সকালে হঠাৎই এই চরম সিদ্ধান্ত নেন।

খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার এসআই পীযূষ কান্তি হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলাসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

​বৃদ্ধের এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
০৮ জুন ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগরে গভীর সঞ্চারনশীল মেঘমালা সৃষ্টি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত।

www.dailyajkerkalapara.com |
https://www.facebook.com/দৈনিক আজকের কলাপাড়া