ঢাকা ,
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. নেদারল্যান্ডস
  12. পর্যটন
  13. বিনোদন
  14. মতামত
  15. মেক্সিকো
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

জাবেদ হোসাইন মামুন, ফেনী জেলা প্রতিনিধি,
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

 

ফেনী জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার, ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা সহ কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকাল জেলা প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেন ও এসএ টিভির ফেনী জেলা প্রতিনিধি জাবেদ হোসাইন মামুন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকগণ জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরেন। মাদক, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন, নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ নানা বিষয়ে দৃষ্টি আকর্ষন করেন।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, জেলা প্রশাসনের মূলত কাজ হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে সমন্বয় করা। যেকোনো ধরনের নাগরিক সেবা প্রাপ্তিতে যেন কোন সমস্যা না হয় আমরা সেভাবে কাজ করি। সকল বিষয়ে তদারকির দায়িত্ব জেলা প্রশাসনের। কাজেই একজন নাগরিকের যে সমস্ত অধিকার রয়েছে, যে সমস্ত সেবা দরকার রয়েছে, সকল ধরনের সেবা উনি যেন নির্বিঘ্নে পেতে পারে সে ব্যবস্থা করার দায়িত্বই আমাদের। আমরা এ বিষয়ে কাজ করবো।